লেটেস্ট নিউজ

অযোধ্যার ৬ উপ-মন্দিরে উড়বে ধর্ম ধ্বজা হনুমান জয়ন্তীতেই বিশেষ আয়োজন – এবেলা

এবেলা ডেস্কঃ

অযোধ্যার রাম জন্মভূমি চত্বরে এবার অনন্য উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। মূল মন্দিরের পর এবার চত্বরে অবস্থিত বাকি ৬টি উপ-মন্দিরের শিখরেও স্থাপন করা হচ্ছে পবিত্র ধর্ম ধ্বজা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানান, সূর্য, ভগবতী, শিবলিঙ্গ, গণপতি, শেষাবতার এবং হনুমানজির মন্দিরে এই ধ্বজা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২ এপ্রিল হনুমান জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে পবনপুত্রের মন্দিরে ধবজা উত্তোলনের মাধ্যমে এই পর্যায়ের বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হবে। এর আগে ২২ থেকে ৩১ মার্চের মধ্যে বিভিন্ন ধাপে বাকি ৫টি মন্দিরের ধর্মীয় আচার পালন করা হবে। কোনো বড় জনসভা ছাড়াই অত্যন্ত শাস্ত্রীয় মর্যাদায় এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, যেখানে ২০০ জন বিশেষ অতিথি ও ৫০ জন সাধু উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মূল মন্দিরের শিখরে ধর্ম ধ্বজা স্থাপন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *