অরিজিতের বড় ঘোষণা: প্লেব্যাক থেকে অবসর! – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড তথা বর্তমান প্রজন্মের হার্টথ্রব গায়ক অরিজিৎ সিং সোশ্যাল মিডিয়ায় প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। ৩৮ বছর বয়সী এই শিল্পী স্পষ্ট করেছেন যে, চলচ্চিত্রের জন্য আর কোনো নতুন গানে তিনি কণ্ঠ দেবেন না। তবে আগের চুক্তি অনুযায়ী হাতে থাকা কাজগুলো ২০২৬ সাল পর্যন্ত সম্পন্ন করবেন।
সংগীত সফর এখনই শেষ হচ্ছে না জানিয়ে অরিজিৎ বলেন, তিনি নিজের উদ্যোগে গান তৈরি ও শেখা চালিয়ে যাবেন। ‘আশিকি ২’ থেকে শুরু করে ‘কেসরিয়া’ পর্যন্ত অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়া এই পদ্মশ্রী জয়ী গায়কের আকস্মিক সিদ্ধান্তে হিন্দি সংগীত জগতের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে।

