অরিজিতের বড় ঘোষণা: প্লে-ব্যাককে বিদায় জানালেন গায়ক! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় সংগীতজগতে বড়সড় ধাক্কা দিয়ে প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। নতুন বছরের শুরুতেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, প্লে-ব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না। এই দীর্ঘ যাত্রার ইতি টেনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগীতের এই জাদুকর।
অরিজিতের এই আচমকা সিদ্ধান্তে হতবাক গোটা ইন্ডাস্ট্রি ও কোটি কোটি অনুরাগী। গত এক দশকে বলিউড ও টলিউড চলচ্চিত্রে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন তিনি। এখন থেকে তাকে আর সিনেমার নতুন গানে পাওয়া যাবে না ভেবেই হতাশ শ্রোতারা। তবে তিনি স্বাধীন সংগীত বা কনসার্টে মনোনিবেশ করবেন কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা।

