অরূপের পথে কি সুজিতও? আনন্দপুর অগ্নিকাণ্ডে দমকলমন্ত্রীর ইস্তফা চাইলেন শুভেন্দু – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ ধরে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুবভারতীতে মেসির সফর ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলার প্রসঙ্গ টেনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ‘অপদার্থতা’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। শুভেন্দুর দাবি, আনন্দপুরের ঘটনায় দমকলের চূড়ান্ত ব্যর্থতা আবারও প্রকট হয়েছে। তাই নৈতিক দায়ভার গ্রহণ করে অরূপ বিশ্বাসের মতোই সুজিত বসুরও দ্রুত মন্ত্রিত্ব ছাড়া উচিত।

