অর্থনীতিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলা, তবে প্রতিবেশী রাজ্যগুলোর তুলনায় কোথায় দাঁড়িয়ে? – এবেলা
এবেলা ডেস্কঃ
সংসদে পেশ করা আর্থিক সমীক্ষা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের এনএসডিপি (NSDP) ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। পঞ্জাব বা দিল্লির তুলনায় বাংলার বৃদ্ধির হার আশাব্যঞ্জক হলেও জাতীয় প্রেক্ষাপটে বেশ কিছু বড় রাজ্যের থেকে এখনও পিছিয়ে রয়েছে এই রাজ্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের রিপোর্টে দেখা যাচ্ছে, বিহার (১৩.০৭%), ওড়িশা (১৩.০৪%) এবং ঝাড়খণ্ডের (১০.৮৮%) মতো প্রতিবেশী রাজ্যগুলো বৃদ্ধির দৌড়ে বাংলার চেয়ে এগিয়ে। এমনকি দক্ষিণ ভারতের তামিলনাড়ু কিংবা উত্তরপ্রদেশের তুলনায় শতাংশের হারে পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকলেও রাজ্যের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিতে ধারাবাহিকতা বজায় রয়েছে।

