লেটেস্ট নিউজ

অলিম্পিক্সে ফিরছেন বোল্ট? এবার ট্র্যাক নয়, মাতাবেন ২২ গজ! – এবেলা

এবেলা ডেস্কঃ

অ্যাথলেটিক্সের কিংবদন্তি উসেইন বোল্ট আবারও অলিম্পিক্সে জামাইকার প্রতিনিধিত্ব করতে চান। তবে এবার দৌড় নয়, তার লক্ষ্য ছোটবেলার প্রিয় খেলা ক্রিকেট। ১২৮ বছর পর লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ায় ৩৯ বছর বয়সী এই গতিদানব নিজের আজন্ম লালিত স্বপ্নপূরণের সুযোগ হাতছাড়া করতে নারাজ।

সাবেক এই দ্রুততম মানব জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই জামাইকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নেবেন। একসময় পাক পেসার ওয়াকার ইউনিসের ভক্ত বোল্ট জোরে বোলার হওয়ার স্বপ্ন দেখতেন। পেশাদার অ্যাথলেটিক্স থেকে অবসর নিলেও দেশের হয়ে ক্রিকেটে পদক জিততে তিনি এখন সম্পূর্ণ প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *