অশোক চক্রের জন্য সুপারিশ: ইতিহাস গড়লেন মহাকাশচারী শুভাংশু শুক্লা – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) অভিযানে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার নাম ‘অশোক চক্র’ সম্মানের জন্য সুপারিশ করা হয়েছে। অ্যাক্সিওম-৪ মিশনে অংশ নিয়ে তিনি প্রথম ভারতীয় হিসেবে আইএসএস-এ পাড়ি জমান। প্রতিকূল পরিবেশে অকুতোভয় থেকে দায়িত্ব পালন করে তিনি দেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন।
২০ দিনের এই মিশনে শুভাংশু জৈব-চিকিৎসা ও মহাকাশ প্রযুক্তি সংক্রান্ত ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেন। উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা এই বায়ুসেনা আধিকারিক রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে ইতিহাস গড়েছেন। তাঁর এই অসামান্য কৃতিত্ব এবং সাহসিকতা ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক।

