অষ্টম পে কমিশন: সরকারি কর্মীদের ন্যূনতম বেতন হতে পারে ৩২ হাজার! – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট সামনে এসেছে। নতুন কমিশন কার্যকর হলে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন ও পেনশন এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা থেকে বেড়ে ৩০ বা ৩২ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০২৬ সালের জানুয়ারি থেকে এই কমিশন কার্যকর হওয়ার কথা থাকলেও প্রক্রিয়াটি সম্পন্ন হতে ২০২৭ সাল পর্যন্ত সময় লাগতে পারে। তবে দেরি হলেও ১ জানুয়ারি ২০২৬ থেকেই বর্ধিত বেতন কার্যকর করা হবে। নতুন বেতন কাঠামোয় ন্যূনতম পেনশন ২৭ হাজার টাকা হওয়ার জোরালো জল্পনা শুরু হয়েছে।

