অষ্টম বেতন কমিশন নিয়ে তোলপাড়, ৫০ হাজার টাকার কম বেতনভোগীদের কপাল খুলছে – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় ধামাকা হতে চলেছে ৮ম বেতন কমিশন। বিশেষ করে যাদের মূল বেতন ৫০,০০০ টাকার নিচে, তাদের জন্য এটি লটারির মতো সুযোগ নিয়ে আসছে। নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে কর্মীদের পকেটে এক লাফে ঢুকবে মোটা অঙ্কের বকেয়া বা এরিয়ার।
কর্মচারী ইউনিয়নগুলো ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০ থেকে ৩.২৫ করার দাবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা। যদি সরকার সিদ্ধান্ত নিতে দেরিও করে, তবে ওই তারিখ থেকেই কার্যকর ধরে বকেয়া টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে ২০ মাসের দেরি হলেও কর্মীদের হাতে এককালীন কয়েক লাখ টাকা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পে-ম্যাট্রিক্সের লেভেল-৮ পর্যায়ের কর্মীরা সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন।

