লেটেস্ট নিউজ

অষ্টম বেতন কমিশন নিয়ে তোলপাড়: মোদী সরকারকে ধর্মঘটের আল্টিমেটাম – এবেলা

এবেলা ডেস্কঃ

অষ্টম বেতন কমিশন গঠন ও পুরনো পেনশন নীতি ফেরানোর দাবিতে উত্তাল কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশজুড়ে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠন। বকেয়া মহার্ঘ ভাতা মেটানোসহ ১০ দফা দাবিতে ক্যাবিনেট সচিবকে ইতিমধ্যেই কড়া ভাষায় ধর্মঘটের নোটিশ পাঠানো হয়েছে।

এই আন্দোলনে কেন্দ্র সরকারের ওপর তৈরি হয়েছে প্রবল চাপ। ৫০ শতাংশ ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত করা এবং অন্তর্বর্তীকালীন স্বস্তি হিসেবে ২০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। মার্চেই অষ্টম বেতন কমিশন নিয়ে বড় কোনো ঘোষণা আসে কি না, সেদিকেই তাকিয়ে দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *