অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতির পাঠ, এনসিইআরটি-কে সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
এনসিইআরটি-র অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে বিচারব্যবস্থায় দুর্নীতির উল্লেখ থাকায় কড়া পদক্ষেপ নিয়েছে Supreme \titleonly কোর্ট। আদালত এই পাঠ্যবইটিকে নিষিদ্ধ ঘোষণা করে বাজার থেকে সমস্ত কপি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের মতে, অল্প বয়সে শিক্ষার্থীদের মনে বিচারব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা ভবিষ্যৎ প্রজন্মের আস্থা নষ্ট করতে পারে। আদালত বিষয়টিকে গুরুত্ব দিয়ে এনসিইআরটি পরিচালক ও স্কুল শিক্ষা সচিবকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
পাশাপাশি, সংশ্লিষ্ট অধ্যায়টির রচয়িতা তিনজনের বিরুদ্ধেও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আদালত। সরকারি বা অনুদানপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠানে তাঁদের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করেছে যে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃতি সহ্য করা হবে না। যদিও অনেক আইন বিশেষজ্ঞ এই সিদ্ধান্তকে বাকস্বাধীনতার ওপর আঘাত এবং ভয়ের পরিবেশ তৈরির আশঙ্কা হিসেবে দেখছেন, আদালত জানিয়েছে যে একতরফা তথ্য পরিবেশন রুখতেই এই কঠোর অবস্থান।

