আসামের জাতীয় সড়কে প্রধানমন্ত্রী মোদীর যুদ্ধবিমানের ঐতিহাসিক অবতরণ – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : শনিবার আসামের মোরান বাইপাসে তৈরি হওয়া প্রথম জরুরি অবতরণ স্ট্রিপে সি-১৩০জে সামরিক বিমানে চড়ে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর বিমান জাতীয় সড়ক ব্যবহার করে ল্যান্ডিং করল। ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১২৭ নম্বর জাতীয় সড়কের এই অংশটি ৪০ থেকে ৭৪ টন ওজনের যুদ্ধবিমান ও পরিবহণ বিমান ওঠানামায় সক্ষম।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্পে বায়ুসেনার সুখোই ও রাফাল বিমানের বিশেষ মহড়াও প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত ত্রাণ ও সেনার সহায়তায় এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি বড় ভূমিকা নেবে। বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তায় এই পদক্ষেপ এক নতুন মাইলফলক তৈরি করল।

