আসামের বিজেপি প্রার্থী তালিকায় প্রাক্তন কংগ্রেসীদের জয়জয়কার – এবেলা
এবেলা ডেস্কঃ
ছাব্বিশের রণকৌশলে হিমন্তের মাস্টারস্ট্রোক! আসামে পদ্ম শিবিরের প্রার্থী তালিকায় ব্রাত্য আদি বিজেপি নেতারা? ১৮০ ডিগ্রি ঘুরে টিকিট পেলেন ৩০ জন দলবদলু। ১৯ জন প্রাক্তন কংগ্রেসী বিধায়ককে সামনে রেখে বড় চমক শাসক দলের। মুখ্যমন্ত্রী নিজেই একসময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ছিলেন, এবার তাঁর পথেই দল ছাড়ছেন প্রদ্যোত্ বরদলৈয়ের মতো হেভিওয়েটরা।
আসাম গণপরিষদ এবং স্থানীয় ছোট দলগুলি থেকেও প্রার্থী করা হয়েছে অনেককে। বিশেষ করে চন্দ্রমোহন পয়ওয়ারি ও নবকুমার দোলার মতো নেতাদের প্রার্থী করে আঞ্চলিক আবেগকে উসকে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। বিশ্লেষকদের মতে, দলীয় আনুগত্যের চেয়ে প্রার্থীর ব্যক্তিগত জনভিত্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছে হাইকম্যান্ড। হিমন্ত বিশ্বশর্মার সাফ কথা, বিরোধীদের ঘর খালি করে যোগ্য নেতাদের বিজেপিতে আনাই তাঁদের আসল লক্ষ্য।

