আসামে কি হ্যাটট্রিক করছে বিজেপি? গুয়াহাটির রোড শো থেকে জয়ের হুঙ্কার অমিত শাহের – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটি: আসামে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত রাজনীতির ময়দান। দুই দিনের সফরে রাজ্যে এসে এনডিএ প্রার্থীদের সমর্থনে বিশাল রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুয়াহাটির রাজপথে উপচে পড়া ভিড় দেখে শাহের দাবি, টানা তৃতীয়বারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসামে সরকার গড়তে চলেছে বিজেপি। ১২৬টি আসনের মধ্যে অন্তত ৯০টির বেশি আসন জিতে গেরুয়া শিবির বিরোধীদের ধুয়ে মুছে সাফ করে দেবে বলে আত্মবিশ্বাসী তিনি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অন্যান্য প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই রোড শোতে জনজোয়ার আছড়ে পড়ে। আর্য বিদ্যাপীঠ কলেজ মাঠ থেকে নেপালি মন্দির পর্যন্ত দুই কিলোমিটার পথে শাহকে ঘিরে চলে উন্মাদনা। শাহ জানান, আসামের মানুষ আবারও এনডিএ জোটের ওপরেই ভরসা রাখতে তৈরি। আগামী ৯ এপ্রিল নির্বাচনের আগে শাহের এই সফর ও জয়ের ভবিষ্যদ্বাণী রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে।

