অস্ট্রেলিয়ান ওপেন: টানা দুই ‘ওয়াকওভার’, সেট না জিতেই সেমিফাইনালে জোকোভিচ! – এবেলা
এবেলা ডেস্কঃ
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে থাকা নোভাক জোকোভিচ অদ্ভুতভাবে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। কোয়ার্টার ফাইনালে লরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম দুই সেটে ৬-৪, ৬-৩ ব্যবধানে পিছিয়ে থেকেও প্রতিপক্ষের চোটের কারণে ওয়াকওভার পান তিনি। এর আগে চতুর্থ রাউন্ডেও একইভাবে জয় পেয়েছিলেন এই সার্বিয়ান তারকা।
ম্যাচ শেষে জোকোভিচ নিজের অফ-ফর্ম স্বীকার করে মুসেত্তির দ্রুত আরোগ্য কামনা করেন। ৩৮ বছর বয়সি এই খেলোয়াড় জানান, প্রতিপক্ষই আজ শ্রেয়তর ছিল এবং নিজের খেলায় উন্নতি জরুরি। শুক্রবারের সেমিফাইনালে ১১তম শিরোপার দৌড়ে নামবেন জোকোভিচ। তবে প্রচণ্ড গরমে তার শারীরিক সক্ষমতা এখন বড় চ্যালেঞ্জ।

