অস্ট্রেলিয়ান ওপেন: সিনারের জয়ে বাড়তি সুবিধার অভিযোগ, তুঙ্গে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
তীব্র গরমে কাহিল ইয়ানিক সিনারকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগে উত্তাল অস্ট্রেলিয়ান ওপেন। তৃতীয় রাউন্ডে আমেরিকার স্পিজ়িরির বিরুদ্ধে পিছিয়ে থাকা অবস্থায় খেলা স্থগিত হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। ৩৬ ডিগ্রি তাপমাত্রায় সিনার অসুস্থ বোধ করলে রড লেভার এরিনার ছাদ ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
বিরতির পর পরিস্থিতি অনুকূলে আসায় সহজেই জয় পান সিনার। টেনিসপ্রেমীদের একাংশের দাবি, এই বিরতি সিনারকে হারের মুখ থেকে বাঁচিয়েছে এবং আয়োজকরা তাঁকে জয় উপহার দিয়েছেন। যদিও সিনারের মতে, শারীরিক সমস্যার কারণেই তিনি বিপর্যয়ে পড়েছিলেন। এই ঘটনায় টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

