অস্তিত্বহীন সংস্থা থেকে আইপ্যাকের কোটি কোটি টাকা ঋণ! – এবেলা
এবেলা ডেস্কঃ
রেজিস্ট্রার অফ কো ম্পা নির নথি অনুযায়ী, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এমন একটি কো ম্পা নি থেকে ১৩.৫ কোটি টাকা ঋণ নেওয়ার দাবি করেছে যার কোনো অস্তিত্ব নেই। ২০২১ সালের নথিতে উল্লিখিত ওই সংস্থার ঠিকানায় গিয়েও কোনো হদিশ মেলেনি। অথচ আইপ্যাক দাবি করেছে যে তারা ইতিমধ্যে এক কোটি টাকা ঋণ পরিশোধও করেছে।
তদন্তে জানা গেছে, আইপ্যাকের উল্লিখিত নামের কাছাকাছি একটি সংস্থা থাকলেও ঋণের দাবির তিন বছর আগেই সেটির নাম তালিকা থেকে বাদ পড়েছিল। এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলেও আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈন বা সংশ্লিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। গোটা বিষয়টি নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

