লেটেস্ট নিউজ

অ্যাকাউন্টে হঠাৎ ১০ কোটি টাকা দেখে কী করলেন গ্রামের এই মহিলা – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার দেবগঞ্জ গ্রামের বাসিন্দা সীতা পেশায় একজন সাধারণ কৃষক এবং ছোট মুদি দোকানদার। নবরাত্রির অষ্টমীর দিনে মাঠে কাজ করার সময় হঠাৎ তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। সন্দেহ হওয়ায় এটিএমে ব্যালেন্স চেক করতেই চক্ষু চড়কগাছ। অ্যাকাউন্টে জমা পড়েছে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা।

বিপুল এই অর্থ দেখেও বিন্দুমাত্র বিচলিত হননি সীতা। পরিবারের কাউকেই সেই টাকা স্পর্শ করতে দেননি তিনি। বরং ব্যাঙ্কের ভুল হতে পারে ভেবে পরদিন বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নেন এবং শান্তভাবে নিজের চাষের কাজে ফিরে যান। সীতার এই সততা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও পরবর্তীতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটি বা ‘লিয়েন’ মার্কিংয়ের কারণে ওই বিপুল অঙ্ক দেখাচ্ছিল, বাস্তবে কোনো টাকা জমা পড়েনি। তবে টাকা না থাকলেও সীতার এই নির্লোভ মানসিকতা এবং সততা এখন সকলের মুখে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *