অ্যাপ ছাড়াই জানা যাবে কলারের পরিচয়: ৩১ মার্চের পর চালু হচ্ছে সিএনএপি পরিষেবা – এবেলা
এবেলা ডেস্কঃ
৩১ মার্চের পর থেকে কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই ফোনে অজানা কলারের নাম সরাসরি দেখা যাবে। ভারত সরকার ও ট্রাই (TRAI)-এর যৌথ উদ্যোগে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (CNAP) পরিষেবা চালু হতে চলেছে। এর ফলে সিম কার্ডের কেওয়াইসি (KYC) তথ্যে থাকা সঠিক নামটি কলারের স্ক্রিনে ফুটে উঠবে।
এই প্রযুক্তিটি মূলত ৪জি ও ৫জি নেটওয়ার্কে সরাসরি কার্যকর হবে। ট্রু-কলারের মতো অ্যাপগুলো ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে কাজ করলেও, সিএনএপি সরাসরি টেলিকম ডাটাবেস ব্যবহার করবে। ফলে ব্যবহারকারীরা অনেক বেশি নির্ভুল তথ্য পাবেন এবং অচেনা নম্বর থেকে আসা স্প্যাম কল বা সাইবার জালিয়াতি সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
প্রাথমিকভাবে এটি একটি ডিফল্ট ফিচার হিসেবে যুক্ত হলেও গ্রাহকরা চাইলে এটি বন্ধ রাখার সুযোগ পাবেন। টেলিকম কো ম্পা নিগুলো ইতিমধ্যে এর সফল ট্রায়াল শেষ করেছে। মার্চ ২০২৬-এর মধ্যে দেশজুড়ে এই পরিষেবা সম্পূর্ণ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করবে।

