অ্যামাজনে ফের গণছাঁটাইয়ের মেঘ: কাজ হারাতে পারেন ১৬ হাজার কর্মী! – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি বছরের ২৭ জানুয়ারি অ্যামাজনে বড় ধরনের কর্মীছাঁটাইয়ের জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন কর্পোরেট প্ল্যাটফর্মে কর্মীদের পোস্ট অনুযায়ী, প্রযুক্তি নির্ভর এই সংস্থাটি প্রায় ১৬ হাজার কর্মী ছাঁটাই করতে পারে। মূলত এআই এবং অটোমেশনের ক্রমবর্ধমান ব্যবহারের কারণেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সিইও অ্যান্ডি জ্যাসি সংস্থার কাঠামো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে এডব্লিউএস এবং এইচআর বিভাগ এই ছাঁটাই প্রক্রিয়ায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অনেক কর্মী ইতিমধ্যে ছাঁটাইয়ের আগাম নোটিশ পেতে শুরু করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

