আইএসএল আয়োজন নিয়ে চরম অনিশ্চয়তা বাজেট না কমলে কি খেলবে না ক্লাবগুলো
আসন্ন আইএসএল আয়োজন নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলোর মধ্যে টানাপড়েন তুঙ্গে। টুর্নামেন্টের বাজেট ৭০ কোটি টাকা থেকে কমিয়ে ৪০ কোটিতে নামানোর দাবি জানিয়েছে ক্লাব প্রতিনিধিরা। বাজেট চূড়ান্ত না হওয়া পর্যন্ত ক্লাব মালিকরা খেলার নিশ্চয়তা দিতে পারছেন না। অন্যদিকে, সম্প্রচার খরচ ও স্পন্সর ঠিক করতে মরিয়া ফেডারেশন দ্রুত টেন্ডার ডাকার প্রস্তুতি নিচ্ছে।
এএফসি স্লট নিশ্চিত করতে টুর্নামেন্টের ম্যাচ সংখ্যা ও ফরম্যাট নিয়েও আলোচনা চলছে। ফেডারেশনের প্রস্তাবিত ১৯টি ম্যাচের সূচি ও সম্প্রচার বাজেট নিয়ে মঙ্গলবার চূড়ান্ত রূপরেখা তৈরি হতে পারে। পর্যাপ্ত ম্যাচ না খেললে এশিয়ান পর্যায়ে খেলার ছাড়পত্র পাওয়া কঠিন হবে। সময় কম থাকায় শর্ত মেনে যে ক্লাবগুলো এগিয়ে আসবে, তাদের নিয়েই দ্রুত লিগ শুরুর পরিকল্পনা করছে ফেডারেশন।

