আইডিবিআই ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ আকর্ষণীয় বেতনে ক্যারিয়ার গড়ার সুযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যাঙ্কিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এলো আইডিবিআই (IDBI) ব্যাংক। ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আইটি, সিকিউরিটি, রিস্ক ম্যানেজমেন্ট এবং অডিটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে মোট ৩৩টি স্পেশালিস্ট অফিসার (SO) পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। গ্রেড-বি থেকে গ্রেড-ডি পর্যায়ের এই পদগুলোতে অভিজ্ঞ ও কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীর বয়সসীমা ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন, তবে সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়মে ছাড় রয়েছে। সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ১,০৫০ টাকা এবং এসসি, এসটি ও পিডব্লিউডি প্রার্থীদের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১,২৪,০০০ থেকে ১,৯৭,০০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় বেতন প্যাকেজ পাবেন। বেতনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও অন্যান্য ব্যাঙ্কিং সুবিধাও মিলবে। আগ্রহী প্রার্থীদের শেষ তারিখের অপেক্ষা না করে আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in-এর মাধ্যমে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

