লেটেস্ট নিউজ

আইনি জট কাটিয়ে মুক্তির পথে ‘দ্য কেরালা স্টোরি ২’ – এবেলা

এবেলা ডেস্কঃ

অবশেষে কাটল আইনি জটিলতা। কেরল হাইকোর্ট ‘দ্য কেরালা স্টোরি ২’ ছবির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ায় ছবিটির মুক্তির পথ প্রশস্ত হয়েছে। বিচারপতি বিচু কুরিয়ান থমাসের দেওয়া আগের স্থগিতাদেশ বাতিল করে বিচারপতি এস এ ধর্মাধিকারী ও পি ভি বালকৃষ্ণানের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া ছবির মুক্তিতে বাধা নেই। ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে মুক্তি না পেলেও, আইনি বাধা কাটায় স্বস্তিতে নির্মাতারা।

জীববিদ্যা বিশেষজ্ঞ শ্রীদেব নাম্বোদরির মামলার জেরে এই বিতর্ক শুরু হয়। তাঁর অভিযোগ ছিল, ছবির ট্রেলারে কেরলকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যা সমাজে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে পারে। আদালত প্রাথমিক শুনানিতে সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থগিতাদেশ দিলেও পরবর্তী শুনানিতে তা প্রত্যাহার করা হয়। নির্মাতারা দ্রুতই ছবিটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন।

ছবির টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই জোরপূর্বক ধর্মান্তরণ ও লাভ জিহাদের মতো বিষয়বস্তু নিয়ে বিতর্ক দানা বাঁধে। এতে সুরেখা নাইয়ার ও নেহা সন্তের মতো শিল্পীরা অভিনয় করেছেন। ট্রেলারে দেখানো কিছু সংলাপে কেরলকে মুসলিম অধ্যুষিত করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও বিতর্ক থাকলেও আদালতের সবুজ সংকেতে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *