লেটেস্ট নিউজ

আইপিএলের আগে কেকেআরের দুশ্চিন্তা: দুই ওভারে ৫৯ রান দিলেন উমরান মালিক – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর প্রাক্কালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে পেস বোলিং নিয়ে উদ্বেগ বাড়ছে। হর্ষিত রানা ও মাথিশা পাথিরানার চোট এবং মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি ফ্র্যাঞ্চাইজিটিকে সংকটে ফেলেছে। এই পরিস্থিতিতে দলের অন্যতম ভরসা উমরান মালিকের সাম্প্রতিক ফর্ম কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেকেআর কর্তৃপক্ষের।

ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে একটি অফিস টুর্নামেন্টে টাটা স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নেমে চরম ব্যর্থ হন এই কাশ্মীরি পেসার। ১৯৩ রান ডিফেন্ড করতে নেমে নিজের প্রথম ওভারেই ২৩ রান খরচ করেন তিনি। পাওয়ার প্লে-তে নিয়ন্ত্রনহীন বোলিংয়ের কারণে অধিনায়ক তাকে দ্রুত আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হন।

১৩তম ওভারে বোলিংয়ে ফিরে উমরান আরও ভয়াবহ পারফরম্যান্স করেন। নো বল ও ওয়াইডের ছড়াছড়িতে ওই এক ওভারেই তিনি ৩৬ রান বিলিয়ে দেন। দুই ওভারে মোট ৫৯ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। মেগা টুর্নামেন্টের আগে প্রধান পেসারদের চোট ও উমরানের এই জঘন্য ফর্ম নাইট ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *