আইপিএলের মাঝপথেই চম্পট দিতে চান বিদেশি তারকারা! ক্ষুব্ধ আকাশ চোপড়ার বিস্ফোরক প্রশ্ন – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএলের ভরা মরশুমে ফ্র্যাঞ্চাইজিদের কপালে চিন্তার ভাঁজ ফেলে মাঝপথেই বিশ্রামের অজুহাতে সরতে চাইছেন একাধিক বিদেশি ক্রিকেটার। অজি পেসার জশ হ্যাজেলউড থেকে কিউয়ি তারকা লকি ফার্গুসন—পুরো মরশুম না খেলেই পরিবারের সঙ্গে সময় কাটানো বা টেস্টের প্রস্তুতির দোহাই দিচ্ছেন তাঁরা। এই ঘটনায় চরম বিরক্ত প্রাক্তন কেকেআর তারকা ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া।
পাঞ্জাব কিংসের হয়ে খেলা লকি ফার্গুসনের আচরণে সবথেকে বেশি চটেছেন আকাশ। ২ কোটিতে দল পাওয়া লকি ব্যক্তিগত কারণে মাত্র ৭ ম্যাচ খেলে দেশে ফিরতে চলায় আকাশ প্রশ্ন তুলেছেন, “অর্ধেক ম্যাচ খেললে কেন পুরো টাকা পকেটে পুরছেন এঁরা?” তাঁর মতে, হ্যাজেলউডের মতো ক্রিকেটাররা যেখানে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, সেখানে টেস্টের দোহাই দিয়ে আইপিএল থেকে বিরতি নেওয়া নেহাৎই অযৌক্তিক। বিদেশি তারকাদের এই অপেশাদার মনোভাব ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপক আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে ফেলছে বলে দাবি করেছেন এই ক্রিকেট বিশেষজ্ঞ।
আইপিএলের জন্য ক্রিকেটারদের চুক্তির পুরো টাকা নিতে হলে যে পূর্ণ মরশুম খেলা বাধ্যতামূলক হওয়া উচিত, সেই দাবিতেই এখন সরব ক্রিকেট মহল।

