আইপিএলে অনুশীলনের জন্য কড়া নিয়ম আনল বিসিসিআই – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএলে ক্রিকেটারদের অনুশীলনে বড় বদল আনছে বিসিসিআই। নতুন নির্দেশিকা অনুযায়ী, ফ্লাডলাইটের নিচে অনুশীলন ম্যাচ সর্বোচ্চ ২১০ মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং কোনো দল দুটির বেশি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না। মূল পিচের সুরক্ষা নিশ্চিত করতে ম্যাচের চার দিন আগে থেকে সেখানে অনুশীলন নিষিদ্ধ করা হয়েছে।
দলগুলোকে এখন থেকে সাইড উইকেটে নেট প্র্যাকটিস করতে হবে এবং প্রতিটি সেশনের জন্য নির্ধারিত সময় থাকবে মাত্র দুই ঘণ্টা। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি আলাদা স্লটে ভাগ করা হয়েছে এই সময়সূচী। শিশিরের প্রভাব ও মাঠের গুণমান বজায় রাখতেই বোর্ড এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

