লেটেস্ট নিউজ

আইপিএলে ইতিহাস গড়ল মুম্বাই ইন্ডিয়ান্স! প্রথম ম্যাচ জিতেই শার্দুল ঠাকুরকে নিয়ে বিশাল সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর খুশিতে আত্মহারা মুম্বাই শিবির। আইপিএল ২০২৬-এর প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে মাঠ ছাড়ল নীল জার্সিধারীরা। প্রায় ১৪ বছর পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স, আর এই রূপকথার জয়ের কারিগর মুম্বাইয়ের ঘরের ছেলে শার্দুল ঠাকুর।

২২১ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআরকে ৬ উইকেটে হারাল মুম্বাই। বল হাতে ভেলকি দেখিয়ে ম্যাচের সেরা হয়েছেন শার্দুল ঠাকুর। ৪ ওভারে ৩৯ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন এবং অজিঙ্কা রাহানের মতো গুরুত্বপূর্ণ উইকেট। ২০১০ সালে যে ছেলেটি মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে যাত্রা শুরু করেছিলেন, ২০২৬ সালে এসে তিনিই হলেন দলের ত্রাতা।

ম্যাচ শেষে অধিনায়ক হার্দিক পান্ডিয়া শার্দুলের প্রশংসায় পঞ্চমুখ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শার্দুল একজন লড়াকু ক্রিকেটার যিনি কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যান না। শুধু তাই নয়, হার্দিক ইঙ্গিত দিয়েছেন যে শার্দুল ঠাকুর এখন থেকে সবসময় মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের অংশ হয়েই থাকবেন। ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট এবং অধিনায়ক দুজনেই এই অলরাউন্ডারের ওপর অগাধ আস্থা রাখছেন।

চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং কেকেআর-এর মতো ৫টি আলাদা দলে খেলার পর এবার নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন শার্দুল। হার্দিক পান্ডিয়ার কথা অনুযায়ী, শার্দুলের ক্রিকেট ক্যারিয়ারের বাকি সময়টা হয়তো এবার মুম্বাই ইন্ডিয়ান্সেই কাটতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *