লেটেস্ট নিউজ

আইপিএলে কোটিপতি বৈভব সূর্যবংশী: ১৪ বছর বয়সেই আকাশছোঁয়া আয় ও মোট সম্পত্তির হিসাব – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ আসর শুরুর আগে স্পটলাইটে তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। গত মৌসুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছিলেন এই ব্যাটার। ২০২৫ সালের মেগা নিলামে ৩০ লাখ টাকা বেস প্রাইস থেকে ১.১০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। আসন্ন ২০২৬ মৌসুমেও একই অঙ্কের চুক্তিতে তাঁকে রিটেন বা ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

কেবল আইপিএল নয়, বিসিসিআই-এর থেকেও মোটা অংকের অর্থ উপার্জন করেন বৈভব। অনূর্ধ্ব-১৯ স্তরে ম্যাচ প্রতি ২০ হাজার টাকা এবং ঘরোয়া ক্রিকেটে প্রতিদিন ৪০ হাজার টাকা হিসেবে আয় করেন তিনি। সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বোর্ড ঘোষিত পুরস্কার মূল্য থেকে ৪০ লাখ টাকা পেয়েছেন এই প্রতিভাবান ক্রিকেটার। এ পর্যন্ত তিনি আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন।

আইপিএল চুক্তি এবং বিসিসিআই-এর বেতন মিলিয়ে ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২.৫০ কোটি টাকা। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ২০২৬-এ তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। ৩০ মার্চ গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামবেন এই বিস্ময় বালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *