লেটেস্ট নিউজ

আইপিএল শুরুর আগেই বিদেশি ক্রিকেটারদের মেজাজ, চরম চটলেন সুনীল গাভাস্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

চোট ছাড়াই হুটহাট আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়া বিদেশি ক্রিকেটারদের ওপর বেজায় চটেছেন ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। চোটের কারণে যারা বাইরে থাকেন, তাদের প্রতি সহানুভূতি থাকলেও ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে সরে দাঁড়ানো খেলোয়াড়দের বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজিদের কঠোর ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

স্পোর্টস্টার-এ নিজের কলামে গাভাস্কার লিখেছেন যে, ফ্র্যাঞ্চাইজি মালিকরা ক্রিকেটার ও তাদের পরিবারের জন্য সব ধরণের আতিথেয়তার ব্যবস্থা করেন। কিন্তু অনেকে এটাকে অধিকার মনে করে সুযোগ নিতে শুরু করেছেন। নিলামে নাম দেওয়ার পর টুর্নামেন্টের আগমুহূর্তে যারা দল ছেড়ে দিচ্ছেন, তাদের এই প্রবণতা বন্ধ করতে কড়া পদক্ষেপ ছাড়া উপায় নেই বলে মনে করেন প্রাক্তন এই অধিনায়ক। সম্প্রতি হ্যারি ব্রুক বা লকি ফার্গুসনের মতো ক্রিকেটারদের অনুপস্থিতি ঘিরেই এমন বিতর্ক দানা বেঁধেছে। গাভাস্কারের মতে, মালিকরা কঠোর না হলে দল গঠন ও ট্রফি জয়ের লড়াইয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো বড় ক্ষতির মুখে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *