লেটেস্ট নিউজ

আইপিএল ২০२৬ কি পারবে দীর্ঘ ১৮ বছরের এই ৫টি রেকর্ড ভাঙতে – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৯তম আসর। গতবার পাঞ্জাব কিংসকে হারিয়ে ট্রফি জয়ের খরা কাটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবার তাদের সামনে খেতাব ধরে রাখার লড়াই। তবে আইপিএলের দীর্ঘ ইতিহাসে এমন ৫টি রেকর্ড রয়েছে যা আজও অক্ষত। ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে এই রেকর্ডগুলো কি এবার ভাঙবে?

১. মিডল অর্ডার ব্যাটারদের অরেঞ্জ ক্যাপ অধরা

২০০৮ থেকে ২০২৫ পর্যন্ত আইপিএলের প্রতিটি অরেঞ্জ ক্যাপ জিতেছেন ওপেনাররা। আজ পর্যন্ত কোনো ৩ বা ৪ নম্বর পজিশনের ব্যাটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। এবার কি কোনো মিডল অর্ডার ব্যাটার এই ধারা বদলাতে পারবেন?

২. ৩০০ রানের পাহাড় ছোঁয়ার অপেক্ষা

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের দাপট থাকলেও আইপিএলে এখনো কোনো দল ৩০০ রানের গণ্ডি পেরোতে পারেনি। সানরাইজার্স হায়দ্রাবাদ ২০২৪ সালে ২৮৭ রান করে এই রেকর্ডের সবথেকে কাছে পৌঁছেছিল। ২০২৫ সালেও তারা ২৮৬ এবং ২৭৮ রানের বিশাল স্কোর গড়লেও ৩০০ রান এখনো স্বপ্নই রয়ে গেছে।

৩. ভারতীয় ব্যাটারদের ব্যক্তিগত ১৫০ রানের আক্ষেপ

ক্রিস গেইল বা ব্র্যান্ডন ম্যাককুলামরা আইপিএলে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকালেও কোনো ভারতীয় ব্যাটার তা পারেননি। ২০২৫ সালে পাঞ্জাবের বিরুদ্ধে ১৪১ রান করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েন অভিষেক শর্মা। ভক্তদের প্রত্যাশা এবার কোনো ভারতীয় ব্যাটার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করবেন।

৪. রোহিত শর্মার ব্যাটে ৬০০ রানের খরা

শুনতে অবাক লাগলেও ‘হিটম্যান’ রোহিত শর্মা আইপিএলের কোনো একটি সিজনে আজ পর্যন্ত ৬০০ রান করতে পারেননি। এমনকি ৫০০ রানের গণ্ডিও তিনি ছুঁয়েছেন মাত্র একবার। মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তরা আশায় আছেন ২০२৬ সালে রোহিত এই পরিসংখ্যান বদলে দেবেন।

৫. চ্যাম্পিয়ন তকমা ধরে রাখার চাপ

২০২৫ সালে ইতিহাস গড়ে ট্রফি জিতেছিল আরসিবি। আইপিএল ইতিহাসে খুব কম দলই টানা দুবার চ্যাম্পিয়ন হতে পেরেছে। কোহলি-ডুপ্লেসিরা কি পারবেন এবারও ট্রফি ঘরে তুলতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *