লেটেস্ট নিউজ

আইপিএল ২০২৬ জেতার জন্য ধোনির কোচ সিএসকে ছেড়ে অন্য দলকে বেছে নিলেন – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হতেই বড় ভবিষ্যদ্বাণী করলেন মহেন্দ্র সিং ধোনির ছোটবেলার কোচ এমপি সিং। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হিসেবে যাত্রা শুরু করলেও এমপি সিংয়ের বাজি কিন্তু আরসিবি বা ধোনির সিএসকে নয়। তিনি মনে করছেন দীর্ঘদিনের খরা কাটিয়ে এবার ট্রফি উঠবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে।

জি নিউজের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানান গত কয়েক সিজন ধরে মুম্বাই লড়াই করলেও এবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিনি বিরাট কোহলি, সঞ্জু স্যামসন এবং কেএল রাহুলকে এগিয়ে রেখেছেন। বিশেষ করে প্রথম ম্যাচেই কোহলির বিধ্বংসী ৬৮ রান সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামছে মুম্বাই। কেকেআর শিবিরের একাধিক চোটের সমস্যায় জর্জরিত অবস্থাকে কাজে লাগিয়ে জয়ের ধারা দিয়েই টুর্নামেন্ট শুরু করতে মরিয়া পান্ডিয়া বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *