লেটেস্ট নিউজ

আইপিএল ২০২৬: টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের সেরা ওপেনার বেছে নিলেন বিরাট কোহলি – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র ১৩ দিন বাকি। মেগা টুর্নামেন্টের প্রস্তুতি চলাকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আয়োজিত এক বিশেষ ‘র‍্যাপিড ফায়ার’ পর্বে অংশ নেন তারকা ব্যাটার বিরাট কোহলি। সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের পছন্দের সেরা ওপেনার হিসেবে এক কিংবদন্তি ক্রিকেটারের নাম ঘোষণা করে সমর্থকদের চমকে দিয়েছেন তিনি।

এই মজাদার প্রশ্নোত্তর পর্বে বিরাটের সামনে একাধিক বিশ্বসেরা ওপেনারের বিকল্প রাখা হয়েছিল। অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দ্র সেহওয়াগ ও রোহিত শর্মার মতো তারকাদের পেছনে ফেলে শেষ পর্যন্ত কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে এক নম্বর ব্যাটার হিসেবে বেছে নেন তাঁর প্রাক্তন সতীর্থ ক্রিস গেইলকে। ‘ইউনিভার্স বস’-এর প্রতি বিরাটের এই অগাধ আস্থা এবং মূল্যায়ন ক্রিকেট মহলে শোরগোল ফেলে দিয়েছে।

উল্লেখ্য, ক্রিস গেইল ও বিরাট কোহলির বন্ধুত্ব দীর্ঘদিনের। আরসিবির হয়ে সাতটি মরশুমে খেলোয়াড় হিসেবে ৮৫ ম্যাচে ৩,১৬৩ রান করেছেন গেইল। পাঁচটি শতরান ও ১৯টি অর্ধশতরান হাঁকানো এই ক্যারিবিয়ান তারকাকে বর্তমান সময়ের সেরা টি-টোয়েন্টি ওপেনার হিসেবে স্বীকৃতি দিলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *