লেটেস্ট নিউজ

আইপ্যাক কাণ্ড: রাজীব কুমারের বরখাস্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি, বাড়ছে সংঘাত – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপ্যাক কাণ্ডে রাজ্যের ডিজি রাজীব কুমারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের সাসপেনশন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো ইডি। গত ৮ জানুয়ারি তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি। ফলে রাজ্য বনাম ইডি সংঘাত এখন চরম তুঙ্গে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তদন্তে বাধা ও নথি সরানোর অভিযোগে সরব হয়েছে ইডি। আজ সুপ্রিম কোর্টে এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। কেন্দ্রীয় সংস্থার এই কড়া পদক্ষেপের পর রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *