আইপ্যাক তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে চরম অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে Supreme \titleonly কোর্ট। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ এই ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক এবং অনভিপ্রেত বলে অভিহিত করে। আদালত স্পষ্ট জানিয়েছে যে, কেন্দ্রীয় সংস্থার তদন্তে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ করার অধিকার নেই এবং এই ধরণের পরিস্থিতি মোটেও কাম্য নয়।
রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল পুনরায় সময় চাইলেও সলিসিটর জেনারেল তুষার মেহতা এর বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন যে, তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং সময় নষ্ট করতেই বারবার আবেদন জানানো হচ্ছে। ইতিপূর্বে চার সপ্তাহ সময় দেওয়া সত্ত্বেও কোনো হলফনামা জমা না দেওয়ায় আদালত ক্ষোভ প্রকাশ করেছে। আগামী দিনে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার।

