লেটেস্ট নিউজ

আইপ্যাক মামলায় নজিরবিহীন তৎপরতা কলকাতায় পৌঁছেই বৈঠকে বসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর অফিসে তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের সংঘাত যখন তুঙ্গে, ঠিক তখনই কলকাতায় পা রাখলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। গত ৮ জানুয়ারি আইপ্যাক অফিসে ইডির অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং পরবর্তী আইনি লড়াইয়ের আবহে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি, যেখানে আইপ্যাক মামলার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইডি তাদের অভ্যন্তরীণ তথ্য হাতানোর চেষ্টা করছে। অন্যদিকে, তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। রাহুল নবীনের এই তিন দিনের সফরে রাজ্যের সমস্ত ইডি আধিকারিককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারিভাবে সফরের কারণ স্পষ্ট না করা হলেও, রাজনৈতিক মহলের ধারণা, আইপ্যাক কাণ্ডে ইডির পরবর্তী রণকৌশল ঠিক করতেই এই জরুরি বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *