লেটেস্ট নিউজ

আইপ্যাক মামলা: সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে কল্যাণ বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় আইপ্যাক অফিসে ইডির তল্লাশি এবং রাজ্য পুলিশের ভূমিকা সংক্রান্ত মামলার শুনানিতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে Supreme \titleonly কোর্ট। বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কঠোর ভাষায় ভর্ৎসনা করে আদালত। নির্বাচনের সময় আদালতের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তোলায় বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আদালতের কাজের সময় বা অগ্রাধিকার নির্ধারণ করার অধিকার কোনো পক্ষের নেই।

শুনানি চলাকালীন বিচারপতি মিশ্র প্রশ্ন তোলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলে নিরপেক্ষ বিচার কীভাবে সম্ভব। বফর্স মামলার প্রসঙ্গ টেনে আদালত জানায়, অপরাধ ও নির্বাচন উভয় থেকেই বিচারবিভাগ দূরত্ব বজায় রাখে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে জেতানো আদালতের কাজ নয়। ইডি আধিকারিকদের বাধা দেওয়ার অভিযোগ এবং আর্থিক দুর্নীতির তদন্ত— এই দুটি বিষয়কে পৃথকভাবে দেখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

রাজ্য সরকারের সওয়াল খারিজ করে দিয়ে Supreme \titleonly কোর্ট জানায়, অভিযোগের গুরুত্ব বিচার করেই তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইডি আধিকারিকদের আইনি সুরক্ষা ও অধিকারের বিষয়টিও আদালত খতিয়ে দেখছে। এদিনের মতো শুনানি শেষ করে আদালত পরবর্তী দিন ধার্য করেছে আগামী এপ্রিল মাসে। বিধানসভা নির্বাচনের আবহে এই আইনি লড়াই রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *