লেটেস্ট নিউজ

আইফোনকে টেক্কা দিতে অবিশ্বাস্য সস্তায় গুগল পিক্সেল ১০ – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় স্মার্টফোন বাজারে অ্যাপল এবং স্যামসাংয়ের একাধিপত্য কমাতে বড় চাল চালল গুগল। প্রিমিয়াম সেগমেন্টে নিজেদের অবস্থান শক্ত করতে গুগল পিক্সেল ১০ মডেলে দেওয়া হচ্ছে বিশাল ছাড়। সাধারণত আইফোন বা স্যামসাংয়ের এস-সিরিজে এমন অফার দেখা গেলেও, এবার পিক্সেল ১০-এর দাম এক ধাক্কায় অনেকটা কমিয়ে চমকে দিয়েছে কো ম্পা নিটি।

আকাশছোঁয়া ডিসকাউন্ট এবং অফার

গুগল পিক্সেল ১০ ভারতে ৭৯,৯৯৯ টাকায় লঞ্চ হলেও বর্তমানে অ্যামাজনে ফ্ল্যাট ১০,০১৯ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফলে ফোনটির দাম কমে দাঁড়িয়েছে ৬৯,৮৯০ টাকায়। এখানেই শেষ নয়, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই (EMI) লেনদেনে আরও ৩,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলছে। এছাড়া পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে গ্রাহকরা আরও সাশ্রয় করার সুযোগ পাচ্ছেন।

কেন কিনবেন গুগল পিক্সেল ১০?

এই ফোনে রয়েছে গুগলের নিজস্ব শক্তিশালী Tensor G5 চিপসেট এবং ১২ জিবি র‍্যাম। এতে দেওয়া হয়েছে ৬.৩ ইঞ্চির ওএলইডি (OLED) ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২।

ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে ৪৮ মেগাপিক্সেল মেইন সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫এক্স অপটিক্যাল জুমসহ ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর বর্তমান। সেলফির জন্য সামনে রয়েছে ১০.৫ মেগাপিক্সেল ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৪,৯৭০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *