লেটেস্ট নিউজ

আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বিপদের ঘণ্টা বাজাল ভারত সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

অ্যাপল ডিভাইসে ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির সন্ধান পেয়েছে সরকারি সংস্থা সার্ট-ইন (CERT-In)। আইফোন, আইপ্যাড এবং ম্যাক সিস্টেমের পুরোনো ভার্সনগুলোতে মারাত্মক ত্রুটি ধরা পড়েছে, যা কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকেই আপনার ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। এই ত্রুটির মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, মেমরি নষ্ট করা এবং ডিভাইসের কার্যক্ষমতা সম্পূর্ণ অকেজো করে দেওয়ার আশঙ্কা রয়েছে।

বিপজ্জনক তালিকার শীর্ষে রয়েছে আইওএস (iOS) ও আইপ্যাড-ওএস (iPadOS) ১৭.৩ এবং ম্যাক-ওএস (macOS) ১৪.৩ এর আগের ভার্সনগুলো। এমনকি সাফারি ব্রাউজারেও এই ঝুঁকি বিদ্যমান। হ্যাকিং থেকে বাঁচতে দ্রুত সেটিংসের ‘জেনারেল’ অপশনে গিয়ে লেটেস্ট সফটওয়্যার আপডেট ইনস্টল করার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। সামান্য অবহেলায় আপনার শখের ডিভাইসটি সাইবার অপরাধীদের কবলে পড়তে পারে।

সতর্ক থাকুন এবং এখনই আপডেট করুন

১. আপনার আইফোন বা আইপ্যাডের সেটিংস অ্যাপে যান

২. জেনারেল অপশনে ক্লিক করুন

৩. সফটওয়্যার আপডেট চেক করে দ্রুত তা ইনস্টল করে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *