লেটেস্ট নিউজ

আইসিসির নজিরবিহীন কোপ: বাদ পড়লেন বাংলাদেশের ১৫০ সাংবাদিক – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর এবার সে দেশের সাংবাদিকদের ওপর বড় শাস্তির খড়্গ নামাল আইসিসি। জানা গেছে, অন্তত ১৫০ জন বাংলাদেশি সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বা অনুমতিপত্র বাতিল করা হয়েছে। এমনকি আগে অনুমতি পাওয়া সাংবাদিকদের ভিসার আবেদনও পরবর্তী ইমেলের মাধ্যমে বাতিল করে দেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

দীর্ঘদিন ধরে বিশ্বকাপের সংবাদ সংগ্রহ করা অভিজ্ঞ সংবাদকর্মীরাও আইসিসির এই রহস্যজনক সিদ্ধান্তে হতবাক ও ক্ষুব্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি এবং স্থানীয় ক্রীড়া সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ১৯৯৯ সালের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে বাংলাদেশি সাংবাদিকদের এমন গণহারে প্রবেশাধিকার বঞ্চিত করার ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *