আইসিসি-র বিরুদ্ধে গর্জে উঠল বিসিবি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘অন্যায্য’ সূচি! – এবেলা
এবেলা ডেস্কঃ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পেছনে আইসিসি-র তৈরি করা ভ্রমণ সূচিকে দায়ী করছে বিসিবি। গেম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর হাবিবুল বাশার জানান, ম্যাচের ভেন্যু বারবার পরিবর্তন এবং অতিরিক্ত ভ্রমণের কারণে ক্রিকেটাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন। এই প্রতিকূল পরিস্থিতির প্রভাবেই সুপার সিক্স থেকে ছিটকে গেছে বাংলাদেশ।
দলের প্রধান কোচ নাভিদ নওয়াজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আইসিসি হঠাৎ করেই প্রাথমিক সূচি বদলে দেয়, যা দলের জন্য অত্যন্ত অন্যায্য ছিল। প্রস্তুতি ম্যাচের স্থান পরিবর্তন ও দীর্ঘ পথ যাতায়াতের বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। কর্তৃপক্ষের এমন উদাসীনতা ও সূচি বিভ্রাট নিয়ে উত্তাল বাংলাদেশ ক্রিকেট মহল।

