লেটেস্ট নিউজ

আই-প্যাক তল্লাশি কাণ্ড: ইডি অফিসারদের স্বস্তি দিলেও রাজীবদের নিয়ে নীরব সুপ্রিম কোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

আই-প্যাক ও প্রতীক জৈনের ফ্ল্যাটে ইডি তল্লাশিতে বাধা দেওয়ার মামলায় রাজ্যকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্তে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত সাফ জানিয়েছে, আইনের শাসন রক্ষায় প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া প্রয়োজন। তবে ইডি বারবার দাবি জানালেও রাজীব কুমার বা মনোজ ভার্মার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক নির্দেশ দেয়নি শীর্ষ আদালত।

অন্তর্বর্তী রায়ে সুপ্রিম কোর্ট ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিশের সমস্ত তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে তল্লাশি স্থানের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়ে দুই সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করা হয়েছে। কয়লা পাচারের টাকা আই-প্যাকে পৌঁছানোর অভিযোগ খতিয়ে দেখতে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিচারপতিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *