লেটেস্ট নিউজ

আই-প্যাক মামলা: রাজ্যের স্থগিতের আবেদন খারিজ করে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

আই-প্যাক অফিসে ইডির তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় পশ্চিমবঙ্গ সরকারের বড় ধাক্কা খেল। বুধবার Supreme \titleonly কোর্ট রাজ্যের করা শুনানির স্থগিতাদেশের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, এই মামলার শুনানি আর পিছিয়ে দেওয়া সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য এভাবে আদালতকে নির্দেশ দিতে পারে না।

শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী ইডির পেশ করা নতুন তথ্যের জবাব দিতে অতিরিক্ত সময় চেয়েছিলেন। তবে ইডির পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই দাবির তীব্র বিরোধিতা করে একে সময় নষ্ট করার কৌশল বলে অভিহিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় নথি চার সপ্তাহ আগেই জমা দেওয়া হয়েছে। আদালত রাজ্যের যুক্তিতে সন্তুষ্ট না হয়ে জানায় যে, নথিতে থাকা সমস্ত বিষয় খতিয়ে দেখে শুনানি চালিয়ে যাওয়া হবে।

তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের অফিসে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ ও তদন্তে বাধার অভিযোগ ঘিরেই এই আইনি লড়াই। রাজ্য এই পিটিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রাথমিক আপত্তি তুললেও আদালত তা মূল মামলার সঙ্গেই বিবেচনার ইঙ্গিত দিয়েছে। কেন্দ্র ও রাজ্যের এই তীব্র সংঘাতের আবহে শীর্ষ আদালতের কঠোর অবস্থান আইনি মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *