লেটেস্ট নিউজ

আওয়ামী লীগ অফিসের তালা খুলে পঞ্চগড়ে তীব্র বিতর্কের মুখে ভোল পাল্টালেন বিএনপি নেতা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : পঞ্চগড়ের চাকলাহাট ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দিয়ে ব্যাপক রাজনৈতিক শোরগোল ফেলেছেন বিএনপি নেতা আবু দাউদ প্রধান। সদর উপজেলা বিএনপির এই সভাপতির উপস্থিতিতেই দলীয় দপ্তরের তালা খোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় নিজ দলের ভেতরেই তীব্র সমালোচনা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে কয়েক ঘণ্টার ব্যবধানেই নিজের অবস্থান থেকে সম্পূর্ণ সরে এসেছেন এই বিএনপি নেতা। এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যে ঘরটির তালা খোলা হয়েছে সেটিকে তিনি সাধারণ গুদামঘর হিসেবে জানতেন। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবি করে তিনি জানান যে সেখানে আওয়ামী লীগের কোনো সাইনবোর্ড বা আসবাবপত্র না থাকায় তিনি বিভ্রান্ত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *