আকাশছোঁয়া চাহিদা! ভোটার তালিকায় নাম রাখতে আপনিও কি লাইনে? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর শুরু হতেই কি সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ল? কলকাতা পুরসভায় নিবাসী শংসাপত্র পাওয়ার জন্য যেভাবে হিড়িক পড়েছে, তাতে প্রশ্ন উঠছে সাধারণ নাগরিকেরা কি নিজেদের পরিচয় সুনিশ্চিত করতে মরিয়া? যেখানে মাসে মেরেকেটে ২০০টি আবেদন জমা পড়ত, সেখানে গত দেড় মাসেই জমা পড়েছে সাড়ে ১৪ হাজারের বেশি আবেদন। এই বিপুল চাহিদাই বুঝিয়ে দিচ্ছে ভোটার তালিকায় নির্ভুল নাম রাখা এখন সাধারণ মানুষের কাছে কতটা অগ্রাধিকার পাচ্ছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরসভার সদর দফতর ও বরো অফিসগুলোতে আলাদা ডেস্ক খোলায় আবেদন প্রক্রিয়া এখন অনেক সহজ। তবে এই বিপুল চাপে সাধারণ নাগরিকদের যেন হয়রানি না হতে হয়, সেদিকেই বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। পুলিশের মাধ্যমে দ্রুত নথি যাচাইয়ের কাজ চলছে যাতে আবেদনকারীরা সময়মতো শংসাপত্র হাতে পান। আপনার পরিচয়পত্র ঠিক রাখতে আপনিও কি তৈরি?

