আকাশছোঁয়া সোনা-রুপো! দেশের অর্থনীতির চেয়েও ৮ গুণ বেশি দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের শুরুতে বিশ্ববাজারের প্রভাবে ভারতে সোনার দাম কল্পনাতীত উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে ভারতের অর্থনীতি ৪.১৩ ট্রিলিয়ন ডলার হলেও সোনার বাজারমূল্য ৩৫ ট্রিলিয়ন ডলার স্পর্শ করেছে। প্রজাতন্ত্র দিবসের দিনও দামের এই ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকায় দেশের অর্থনীতিতে এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম দেড় লাখ ছাড়িয়ে ১,৫৮,৬০০ টাকায় দাঁড়িয়েছে। তবে রুপোর দামের বৃদ্ধি আরও ভয়ংকর; একদিনে ৫১ শতাংশ বেড়ে প্রতি কেজি রুপো এখন ৩,৩৪,৭০০ টাকা। সোনা ও রুপোর এই রেকর্ড মূল্যবৃদ্ধি সাধারণ ক্রেতাদের নাগালের সম্পূর্ণ বাইরে চলে গেছে।

