লেটেস্ট নিউজ

আকাশদীপের বিদায়ে কেকেআরে নতুন চমক! দলে ফিরলেন এশিয়া কাপ মাতানো ভারতীয় পেসার – এবেলা

এবেলা ডেস্কঃ

পিঠের চোটে কেকেআর শিবির থেকে ছিটকে গেলেন আকাশদীপ। তবে খুব বেশি দেরি না করেই তাঁর যোগ্য বিকল্প খুঁজে নিল শাহরুখ খানের দল। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন বিদর্ভের বাঁহাতি পেসার সৌরভ দুবে।

আকাশদীপের পরিবর্তে আসা ২৮ বছর বয়সী এই বোলার ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে অনুশীলনে নেমে পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ রেকর্ড রয়েছে সৌরভের। বিশেষ করে ২০১৯ সালের ইমার্জিং এশিয়া কাপে ভারতের জার্সিতে তাঁর আগুনে বোলিং সবার নজর কেড়েছিল। সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে থাকার সুবাদে আইপিএল পরিবেশের সঙ্গেও তিনি পরিচিত।

মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে কেকেআর স্কোয়াডে একজন দক্ষ বাঁহাতি পেসারের যে অভাব তৈরি হয়েছিল, সৌরভের আগমনে তা মিটবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে হর্ষিত রানার বিকল্প নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি লঙ্কান পেসার মাথিশা পাথিরানার ফিটনেস রিপোর্টের দিকেও তাকিয়ে আছে কলকাতা শিবির। সব মিলিয়ে টুর্নামেন্টের মাঝপথেই বোলিং বিভাগকে শক্তিশালী করতে মরিয়া নাইটরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *