লেটেস্ট নিউজ

আকাশে উড়বে না বিমান? দেউলিয়া পাকিস্তানে বন্ধ হতে চলেছে পিআইএ – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারে তেলের অগ্নিমূল্যে দিশেহারা পাকিস্তান। মাত্র কয়েক সপ্তাহে বিমান জ্বালানির দাম বেড়েছে ১৫০ শতাংশ। আকাশছোঁয়া খরচের চাপে ধুঁকতে থাকা সরকারি বিমান সংস্থা ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ বা পিআইএ এখন পুরোপুরি বন্ধ হওয়ার মুখে।

১ মার্চ ১৯০ টাকা থেকে ৪৭২ টাকায় লিটার

পরিসংখ্যান অনুযায়ী, মার্চের শুরুতে যে জেট ফুয়েলের দাম ছিল লিটার প্রতি ১৯০ টাকা, তা ২১ মার্চের মধ্যে পৌঁছেছে ৪৭২ টাকায়। মাত্র কয়েক দিনের ব্যবধানেই দাম বেড়েছে ৮৪ টাকা। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই বিপুল মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছে সাধারণ যাত্রী থেকে শুরু করে বিমান সংস্থা কর্তৃপক্ষ।

পিআইএ চেয়ারম্যানের চূড়ান্ত সতর্কবার্তা

পিআইএ কনসোর্টিয়ামের চেয়ারম্যান আরিফ হাবিব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জ্বালানির দাম এভাবে বাড়তে থাকলে বিমান পরিষেবা চালু রাখা আসাম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে পিআইএ তাদের সমস্ত কার্যক্রম চিরতরে বন্ধ করে দিতে বাধ্য হবে। এতে কর্মসংস্থান হারানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় বড়সড় বিপর্যয় নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

নেপথ্যে ইরান-আমেরিকা যুদ্ধ

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই বিশ্ববাজারে জ্বালানি তেলের এই সংকট। আন্তর্জাতিক সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় বিমানের জ্বালানি আমদানি করতে হিমশিম খাচ্ছে ইসলামাবাদ। ফলে আকাশপথের সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *