আকাশে ছয় গ্রহের বিরল সংযোগ, ফেব্রুয়ারির শেষে ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির
২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মহাকাশে তৈরি হচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। বুধ, শুক্র, শনি, বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন একই সরলরেখায় অবস্থান করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহদের এই বিশেষ বিন্যাস মার্চ মাস পর্যন্ত স্থায়ী হবে, যার ইতিবাচক প্রভাব পড়বে বিভিন্ন রাশির ওপর। বিশেষ করে কুম্ভ রাশিতে মঙ্গল ও চন্দ্রের প্রবেশ এই সংযোগকে আরও শক্তিশালী করে তুলবে।
এই বিরল মহাজাগতিক পরিস্থিতির ফলে কন্যা রাশির জাতকদের দীর্ঘদিনের আটকে থাকা পরিকল্পনা সফল হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ব্যবসায় বড় কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধনু রাশির জাতকদের জন্য আয়ের নতুন উৎস তৈরি হবে এবং ব্যবসায়িক অংশীদারিত্বে সাফল্যের দেখা মিলবে। ব্যক্তিগত জীবনেও সুখ ও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে গ্রহদের এই অবস্থান।
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক উন্নতির যোগ নিয়ে আসছে। বকেয়া কাজগুলো দ্রুত সম্পন্ন হওয়ার পাশাপাশি তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তবে উপার্জনের সাথে সাথে ব্যয় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পারলে এই তিন রাশির জাতকরা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারবেন।

