আকাশে বিরল মহাজাগতিক বদল! ১৭ ফেব্রুয়ারির সূর্যগ্রহণ কি আপনার কপালে চিন্তার ভাঁজ ফেলবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : আপনি কি জানেন ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণের দিন আকাশে এক অদ্ভুত পরিবর্তন ঘটছে? ওই দিন বিকেলে সূর্যগ্রহণের পাশাপাশি চাঁদের ‘ডবল গোচর’ বা অবস্থান বদল হবে। শুধু কি তাই? একই সঙ্গে চাঁদ যাবে শনির রাশি কুম্ভে এবং শতভিষা নক্ষত্রে। এই জটিল সমীকরণের ফলে মেষ, কর্কট, তুলা ও কুম্ভ রাশির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে হঠাৎ করেই মানসিক অস্থিরতা আর কাজের চাপ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখছেন জ্যোতিষীরা।
সাধারণ মানুষের পকেটে ও সম্পর্কে কি এর প্রভাব পড়বে? হ্যাঁ, বিশেষ করে অর্থনৈতিক বিনিয়োগ ও পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে এখন বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে। বিবাহিত জীবনে অকারণ তর্ক এড়িয়ে চলা এবং বড় কোনো আর্থিক লেনদেন আপাতত স্থগিত রাখাই বুদ্ধিমানের কাজ হবে। নিজেকে শান্ত রাখতে এই সময়ে যোগব্যায়াম বা ধ্যানের ওপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

