আকাশে ভারতের দাপট: ১১৪টি নতুন রাফাল কেনার সবুজ সংকেত, কাঁপছে পড়শিরা! – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের আকাশসীমা সুরক্ষিত করতে ১১৪টি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (DAC)। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার এই মেগা প্রকল্পের গতি বাড়ল। এর ফলে বায়ুসেনার ৪২টি স্কোয়াড্রনের লক্ষ্যমাত্রা পূরণ ও পুরনো বিমান প্রতিস্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে।
‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই বিমানগুলোর সিংহভাগ ভারতেই তৈরি হবে, যা দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে। আকাশ থেকে আকাশে ও ভূমিতে নিখুঁত হানাদারি এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই জেটের অন্তর্ভুক্তি চিন ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার মাঝে ভারতের কৌশলগত অবস্থানকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

